পিরোজপুর প্রতিনিধি
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পিরোজপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহরের পোস্ট অফিস রোডে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এর আগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম বাতেন।
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান।
এসময় আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ্ শহীদসহ
জেলা ও উপজেলা শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ । বক্তারা স্বৈরাচার ও তাদের দোষরদের সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিহতের আহবান জানান।