৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​দিনাজপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

কোরআনের আলোয় আমাদের জীবনকে গড়ে তুলতে হবে

আপলোড সময় : ৩০-০৯-২০২৬
কোরআনের আলোয় আমাদের জীবনকে গড়ে তুলতে হবে সংগৃহীত ছবি

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : দিনাজপুরে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল-হিকমাহ্ স্কুলের এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজ শিক্ষার্থীদের সমাপনি সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর -২০২৬ বুধবার নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে ২০২৬ শিক্ষাবর্ষে স্কুলের ১০ জন এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি দিনাজপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন, কোরআনের আলোয় আমাদের জীবনকে গড়ে তুলতে হবে। পবিত্র কোরআন শুধু একটি তিলাওয়াতের গ্রন্থ নয়; এটি মানবজাতির জন্য মহান আল্লাহর প্রেরিত এক পূর্ণাঙ্গ জীবনবিধান ও চিরন্তন সত্যের আলোকবর্তিকা। পথভোলা মানবজাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্যই মহান আল্লাহ তাআলা বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল করেছেন।

তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রাইমারি পর্যন্ত স্কুল ড্রেস, বেগ, জুতাসহ সরকারী সুবিধা পৌছে দিবেন শিক্ষার্থীদের। মাদ্রাসা শিক্ষা কেবল বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ নয়; এটি একটি চরিত্র গঠন, নীতি-নৈতিকতা শেখা এবং আদর্শ মানুষ গড়ার কারখানা। আগামী দিনে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিতে হলে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, ও সাধারণ জ্ঞানেও নিজেদের পারদর্শী করে তুলতে হবে।তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অনুপ্রাণিত করতে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল-হিকমাহ্ স্কুলের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আশা করি, আগামীতেও মেধা মূল্যায়নের এই চর্চা আপনারা বজায় রাখবেন। আজকে শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ কান্ডারি।

অনুষ্ঠানে মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল-হিকমাহ্ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মাও মোঃ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে ও পরীক্ষা সচিব মাওঃ মোঃ বদিউজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার চৈতন্য কৃমার রায়, প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা আলহাজ্ব সৈয়দ মাইনুল ইসলাম, উপদেষ্টা আলহাজ্ব মোঃ গোলাম আযম কাজল, মাওঃ আ স ম আব্দুল মঈদ, মোঃ সৈয়দ সাগীর আহমেদ, সৈয়দ সপু আহমেদ, সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা, মতিবুর রহমান বিপ্লব প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদরাসাতুল হিকমাহ্ এন্ড আল-হিকমাহ্ স্কুলের উপাধ্যক্ষ হাফেজ মাওঃ আমিরুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম আলাল, অভিভাবক মোঃ বদরুজ্জোহা মাসুম।

এছাড়া প্রতিষ্ঠানের ১১ জন নব হাফেজদের সমাপনি সবক সম্পন্ন করা হয়েছে। এর আগে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোরআন তেলোয়াত, ইসলামী সংগীত পরিবেশন করা করেন।

শেষে দোয়া পরিচালনা করেন দিনাজপুর গোর এ শহিদ ঈদগাহ ময়দানের প্রধান ইমাম আলহাজ্ব শাইখুল হাদিস আল্লামা মতিউর রহমান কাসেমি।

অনুষ্ঠান স্থলে প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি উপস্থিত হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরন করে নেয়া হয় এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীবৃন্দরা  উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ