৩০ সেপ্টেম্বর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

​টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

আপলোড সময় : ৩০-০৯-২০২৬
​টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিংয়ে দেশে যৌথভাবে দ্বিতীয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংগৃহীত ছবি

আব্দুল মালেক মিয়া, ব্যুরো চীফ, গাজীপুর : টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৭-এ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)| আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ১০০১ থেকে ১২০০-এর মধ্যে| যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ৩০ সেপ্টেম্বর বুধবার তাদের ওয়েবসাইটে এ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে| 

র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পের সঙ্গে সংশ্লিষ্টতা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি এই পাঁচটি ক্ষেত্রে মূল্যায়ন করা হয়েছে| এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ‘গুণগত শিক্ষাদান’ সূচকে বাংলাদেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাকৃবি| এবারের র‌্যাঙ্কিংয়ে বিশ্বের ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে| বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ এ বাংলাদেশের সকল পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জনসহ সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়েও গাকৃবি ধারাবাহিক সাফল্য পেয়েছে| 

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট রেটিং ২০২৬-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হয়েছে বিশ্ববিদ্যালয়টি| একই র‌্যাঙ্কিংয়ে এসডিজি-১ (দারিদ্র্যমুক্তি) সূচকে বিশ্বে ৮২তম, এসডিজি-২ (ক্ষুধামুক্তি) সূচকে ৬৬তম এবং এসডিজি-৪ (মানসম্মত শিক্ষা) সূচকে ১০১-২০০-এর মধ্যে রয়েছে গাকৃবি| এ ছাড়া ঞঐঊ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন সূচকে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি| আবার ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ফর ইনোভেশন (উরি) ২০২৬-এ বাংলাদেশের একমাত্র সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ফিন্যান্সিয়াল ইমপ্যাক্ট ড্রাইভেন টেকনোলজি ট্রান্সফার’ ক্যাটাগরিতে বিশ্বে ২৩তম হয়েছে প্রতিষ্ঠানটি| অন্যদিকে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাকৃবি| 

র‌্যাঙ্কিং বিষয়ে সন্তোষ প্রকাশ করে গাকৃবির উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে গাকৃবির ধারাবাহিক অগ্রগতি বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি| বিশেষ করে গুণগত শিক্ষাদানে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ|” উপাচার্য আরো বলেন, “র‌্যাঙ্কিং আমাদের কাছে শুধু অবস্থান বা স্বীকৃতির বিষয় নয়, বরং শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের মান আরও উন্নত করার একটি দর্পণ| গাকৃবিকে বিশ্বমানের কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে|”


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ