০২ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০২-১০-২০২৬
ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত দুর্ঘটনাস্থলে জড়ো হয়েছেন স্থানীয়রা।
 

ময়মনসিংহে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন এবং তারা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস

আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় মুক্তাগাছাগামী একটি অটোরিকশাকে সামনে থেকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত সাতজন নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ