০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

​নীলফামারীতে ৭৭ দপ্তরের বিপরীতে ১৩টির তথ্য বাতায়ন শতভাগ হালনাগাদ

আপলোড সময় : ০৩-১০-২০২৬
​নীলফামারীতে ৭৭ দপ্তরের বিপরীতে ১৩টির তথ্য বাতায়ন শতভাগ হালনাগাদ সংগৃহীত ছবি

তৈয়ব আলী সরকার, নীলফামারী: নীলফামারী জেলা তথ্য বাতায়নের আওতাধীন ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবসাইটের বিপরীতে ১৩টির তথ্য শতভাগ হালনাগাদ রয়েছে। বাকী ৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টাল নোটিশ বোর্ড, অফিস প্রধানের তথ্য, কর্মকর্তা-কর্মচারীদের তথ্য, সেবাসমূহের তথ্য, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে ৫০ শতাংশেরও কম তথ্য হালনাগাদ রয়েছে। এছাড়াও একটি প্রতিষ্ঠানের ওয়েবপোর্টালে কোনো তথ্যই পাওয়া যায়নি।

টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, জেলার ৭৭টি সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল পর্যালোচনা করে এ তথ্য জানা যায়।
সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে জেলা তথ্য বাতায়ন পর্যবেক্ষণ সভায় উপস্থাপন করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর।

সনাক সদস্য মিজানুর রহমান লিটু বলেন, সরকারি দপ্তরের ওয়েবসাইট হচ্ছে জনগণের কাছে সরকারি তথ্য সহজে পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই এসব ওয়েবপোর্টালে নিয়মিত ও নির্ভুল তথ্য হালনাগাদ থাকা জরুরি। একই সঙ্গে, তিনি অবিলম্বে একটি স্বাধীন তথ্য কমিশন গঠনের দাবিসহ টিআইবির উত্থাপিত ১৬ দফা দাবি বাস্তবায়নের আহŸান জানান।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “তথ্য জানা দরকার-এটাই বড় তথ্য।” জনগণের জানার অধিকার নিশ্চিত করতে যেসব তথ্য প্রকাশযোগ্য, সেসব তথ্য প্রকাশ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। বলেন, সাধারণ জনগণকে তথ্য জানাতে ভয় পাওয়ার কিছু নেই। সরকারি দপ্তরের ওয়েবপোর্টাল নিয়মিত হালনাগাদ রাখার সুপারিশগুলো বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ