০৩ অক্টোবর ২০২৬ , ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

​ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু

আপলোড সময় : ০৩-১০-২০২৬
​ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কিশোরের মৃত্যু সংগৃহীত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন ফলের বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হোসেন (কিশোর) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (৩ অক্টোবর)  সকালে উপজেলার চুন্নিরাইট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে বাড়ি থেকে বের হওয়ার পর জিহাদ আর বাড়িতে ফিরে আসেনি। সকালে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন। 

একপর্যায়ে স্থানীয়রা ভৈরবা গ্রামের একটি ড্রাগন ফলের বাগানের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি জিহাদের বলে শনাক্ত করেন। স্বজনদের দাবি, ড্রাগন ফলের বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ