০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

​রাজশাহীতে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণে রাসিকের সভা

আপলোড সময় : ০৪-১০-২০২৬
​রাজশাহীতে বাসযোগ্য ও টেকসই নগর উন্নয়নে এডিবি’র প্রকল্পের পরিধি নির্ধারণে রাসিকের সভা সংগৃহীত ছবি

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)র নর্থ বেঙ্গল সিটি লিভ্যাবিলিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট-২০২৮ এর আওতায় প্রকল্পের পরিধি নির্ধারণ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে নগর ভবনের সারিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন,প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন। এ কাজে সহযোগিতার জন্য এডিবিকে ধন্যবাদ জানাই। রাজশাহীকে একটি টেকসই, আধুনিক,পরিচ্ছন্ন ও নিরাপদ বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। এ যাত্রায় এডিবি আমাদের পাশে থাকবে বলে আশা করি।

সভায় এডিবি র পক্ষে উপস্থিত ছিলেন ওয়াটার এন্ড আরবান ডেভেলপমেন্ট সেক্টরের মিশন টিম লিডার ও আরবান ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দাওয়া চোকি,সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃএসএ আবদুল্লাহ আল মামুন, ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ডেভেলপমেন্ট স্পেশালিস্ট অ্যালান থমাস কেলি এবং এক্সপার্ট মোহাম্মদ ইমতিয়াজ শরীফ।

সভায় রাসিকের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন নির্বাহী প্রকৌশলী মোঃজসীম উদ্দীন আরজু।

সভায় নগরীর অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা,ড্রেনেজ ও সুয়ারেজ ব্যবস্থা, পর্যটন ও আবাসনসহ নাগরিক জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, আহমদ আল মঈন পরাগ (ভারপ্রাপ্ত), প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃএফএএম আঞ্জুমান আরা বেগম,প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ নূর-সাঈদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে এডিবি মিশন লিডার দাওয়া চোকিকে সম্মাননা স্মারক প্রদান করেন রাসিক প্রশাসক। এর আগে প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ