০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

অক্টোবরের প্রথম তিন দিনেই এলো ২ হাজার ৫৩৩ কোটি টাকার প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১০-২০২৬
অক্টোবরের প্রথম তিন দিনেই এলো ২ হাজার ৫৩৩ কোটি টাকার প্রবাসী আয় ছবিঃ সংগৃহীত

চলতি বছরের অক্টোবরের প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২ হাজার ৫৩৩ কোটি ৮০ হাজার টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তিনি জানান, গত বছরের অক্টোবরের প্রথম তিন দিনে রেমিট্যান্স এসেছিল ৫ কোটি ৭০ লাখ ডলার।

চলতি অর্থবছরের সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, ১ জুলাই থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ৮৭৯ কোটি ৮০ লাখ ডলারের প্রবাসী আয়। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ৭৬৪ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৫ দশমিক ১০ শতাংশ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ