০৬ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ঢাবির জগন্নাথ হলের নয়তলা থেকে পড়ে শিক্ষার্থী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৫-১০-২০২৬
ঢাবির জগন্নাথ হলের নয়তলা থেকে পড়ে শিক্ষার্থী গুরুতর আহত ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সন্তোষ ভবনের নয়তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর নাম জানা যায়নি।

রবিবার (৪ অক্টোবর) রাত ১২টার পর ঘটনাটি ঘটে। পরে হলের শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, ওই শিক্ষার্থী ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২৫-২৬ সেশনে অধ্যয়নরত এবং তাঁর দেশের বাড়ি খুলনায়। তিনি কীভাবে পড়ে গেলেন, তা এখনো জানা যায়নি। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

উদ্ধারকারী শিক্ষার্থীদের ভাষ্য, ওই শিক্ষার্থী সরাসরি মাটিতে পড়েননি; হলের নিরামিষ ম্যাসের ছাদের ওপর পড়েছেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ