০৬ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

এআই থেকে রেমিট্যান্স: দুবাইয়ে বসেছে বিআইটি’২৬ সম্মেলনের পঞ্চম আসর

আপলোড সময় : ০৬-১০-২০২৬
এআই থেকে রেমিট্যান্স: দুবাইয়ে বসেছে বিআইটি’২৬ সম্মেলনের পঞ্চম আসর ছবিঃ সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে শুরু হয়েছে ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’ (বিআইটি’২৬)-এর পঞ্চম আসর। এক দিনের এ সম্মেলনে ব্যাংকিং, ফিনটেক ও প্রযুক্তি খাতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অংশ নিচ্ছেন এবং এসব খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে।

ইউএইর প্রথম ইংরেজি দৈনিক ‘খালিজ টাইমস’ আয়োজিত সম্মেলনের মূল আলোচ্য বিষয়ের তালিকায় রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল পেমেন্ট, রেমিট্যান্স ও গ্রাহকের আস্থা। ‘এয়ারপে’ (Airpay) উপস্থাপিত এ আয়োজন এমন সময়ে হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো ডিজিটাল রূপান্তরের গতি বাড়াচ্ছে এবং এআই, ডেটা, ডিজিটাল লেনদেন ও ‘এম্বেডেড ফাইন্যান্স’কে প্রবৃদ্ধির কৌশলগত চালিকাশক্তি ধরে এগোচ্ছে।

সম্মেলনের বড় আলোচ্য বিষয়গুলোর একটি লেনদেনে কৃত্রিম বুদ্ধিমত্তার বাড়তে থাকা ব্যবহার— বিশেষ করে মানুষের বদলে এআই এজেন্টের মাধ্যমে লেনদেন পরিচালনার নানা দিক ও সম্ভাব্য প্রভাব। পাশাপাশি ‘আউটরান ডিসরাপশন: আ পেমেন্টস সিইও’স আনফিল্টার্ড অ্যাকাউন্ট’ শীর্ষক ফায়ারসাইড চ্যাটে ডিজিটাল পেমেন্টের বিভিন্ন দিক গুরুত্ব পাবে। সীমান্তপারের লেনদেন (ক্রস-বর্ডার পেমেন্ট) ও রেমিট্যান্সও আলোচ্যসূচিতে রয়েছে।

সম্মেলনে বক্তব্য দিচ্ছেন কমার্শিয়াল ব্যাংক অব দুবাইয়ের (সিবিডি) প্রধান অর্থনীতিবিদ দীপক মেহরা, ডিজিপ্রেসের সিইও নন্দন মের, লুলু ফিন্যান্সিয়াল হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ, ডু-পে-এর সিইও রবার্তো মানকোন, অভি-এর সিইও ও সহপ্রতিষ্ঠাতা ওমায়ের আনসারি, সিটি ইউএইর হেড অব ওয়েলথ রাজীব গার্গ, ইউসর (Yusr)-এর প্রতিষ্ঠাতা ও সিইও আজামত সেইতবেকভ এবং বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান ‘আর্থার ডি লিটল’-এর ঊর্ধ্বতন নির্বাহীরা। সূত্র : খালিজ টাইমস।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ