০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, আলোচনায় পোস্টাল ব্যালট

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১০-২০২৬
ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধি দল, আলোচনায় পোস্টাল ব্যালট ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করছে নেপালের নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল।

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে নেপালের হয়ে অংশ নিচ্ছেন দেশটির নির্বাচন কমিশনারসহ মোট ছয়জন প্রতিনিধি।

বাংলাদেশ পক্ষের নেতৃত্বে আছেন প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিন। ছয় নির্বাচন কমিশনার ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তাঁর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন।

আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটই এ বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। এ ছাড়া দুই দেশের নির্বাচন ব্যবস্থা, নির্বাচন পরিচালনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয়েও আলোচনা হওয়ার কথা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ