০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত, বন্ধু গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৭-১০-২০২৬
মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত, বন্ধু গুরুতর আহত ছবিঃ সংগৃহীত

বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় ঝিনাইদহের মহেশপুরে রিওন হোসেন (২২) নামে মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর সঙ্গী বন্ধু নাফিজ। উপজেলার কাটাখালী এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

রিওন হোসেন মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের বাসিন্দা রেজাউল ইসলাম মন্টুর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, রিওন মঙ্গলবার সন্ধ্যায় বন্ধু নাফিজকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কালীগঞ্জে যান মোবাইল ফোন কিনতে। কেনাকাটা সেরে রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। পথে কাটাখালী এলাকায় এলে দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক পেছন দিক থেকে তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। রিওন ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত নাফিজকে পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করা এবং চালককে আটক করতে পুলিশের অভিযান চলছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ