০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ'র গণসংযোগ

আপলোড সময় : ০৭-১০-২০২৬
রামপালের বাঁশতলি ইউপি চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ'র গণসংযোগ সংগৃহীত ছবি

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলার বাঁশতলী ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় গণসংযোগ করেছেন বাঁশতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা এস এম আব্দুল্লাহ। মঙ্গলবার 6 অক্টোবর বিকেলে সমাজকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ,স্থানীয় জনসাধারণ, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি এই গণসংযোগ করেন। এসময় তিনি ইউনিয়নের উন্নয়নে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নাগরিকদের সামনে তুলে ধরেন।

এস এম আব্দুল্লাহ বাঁশতলী ইউনিয়ন বিএনপি'র নির্বাচিত সভাপতিি। এর আগে ছাত্রদল ও যুবদলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি ব্যক্তিগত জীবনে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছেন। তার বাবা ওহাব উদ্দিন বাঁশতলী ইউনিয়ন এবং রামপাল উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। ব্যক্তিগত জীবনে এস এম আব্দুল্লাহ সদাপালাপি, সামাজিক, কর্মীবান্ধব ও পরোপকারী। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ এবং সংগঠনকে শক্তিশালী করতে বিগত দিনে তার ব্যাপক ভূমিকা রয়েছে।

গণসংযোগ কালে তিনি স্থানীয়দের জানান, যাদের পেটে ক্ষুধা রয়েছে, যারা ইতিমধ্যে দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে তাদের হাতে এই ইউনিয়ন নিরাপদ নয়। হুট করে এসে জনসেবা করা যায় না। আমি দীর্ঘদিন যাবত ইউনিয়নবাসীর পাশে রয়েছি। তাদের সুখে-দুখের সাথী হয়েছি। তাদের সাথে রয়েছে আমার আত্মার সম্পর্ক। নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের প্রত্যেকেরই কর্মকাণ্ড যাচাই-বাছাই করা হোক। তাদের থেকে যদি যোগ্য প্রার্থী হই এবং ইউনিয়নবাসী যদি যোগ্য মনে করে তবে এই ইউনিয়নের দায়িত্ব গ্রহণ করে বাঁশতলি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করব। ইউনিয়নবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। সরকারি সম্পত্তি খাল-বিল ইত্যাদি দখলমুক্ত করা হবে। সম্পদের সুষম বন্টন করা হবে।

এ সময় তার সাথে ছিলেন বাঁশতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেখ আল মামুন, শেখ নুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আহসান তারেক, যুবনেতা কামরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলনেতা শেখ আরিফ, বিএনপি নেতা শেখ জাহাঙ্গীর, শেখ অহিদ, শেখ তুহিন, গাজী আব্দুল মাজেদ, শেখ শাহীন, বাঁশতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, ছাত্রনেতা গাজী রিয়াজসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ