০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

​চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল জাতীয় সিরাপ আটক

আপলোড সময় : ০৭-১০-২০২৬
​চারঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল জাতীয় সিরাপ আটক সংগৃহীত ছবি

মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী ব্যুরো : রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চারঘাট উপজেলার টাংগন এলাকার একটি মাদ্রাসা সংলগ্ন আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়।

১ বিজিবির অধিনায়ক জানান, মহাপরিচালকের জিরো টলারেন্স নীতির আলোকে সীমান্তে মাদক পাচার রোধে নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, চারঘাট সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান পাচার হবে। এমন তথ্যের ভিত্তিতে ইউসুফপুর বিওপির একটি আভিযানিক দল টাংগন এলাকায়,থাকে।

এসময় এক মাদক কারবারীকে মাথায় বস্তা নিয়ে আম বাগানের দিকে আসতে দেখে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে পালিয়ে যায় ওই কারবারী। পরে বস্তা তল্লাশি করে ১০০ বোতল ভারতীয় Eskuf সিরাপ উদ্ধার করা হয়।

জব্দকৃত সিরাপের আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা। এ ব্যাপারে জব্দকৃত সিরাপ চারঘাট মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে। পলাতক মাদক কারবারীকে শনাক্ত ও গ্রেপ্তারে বিজিবির গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ