০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

৩৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ, অক্টোবরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স ৬৩ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ০৮-১০-২০২৬
৩৬ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ, অক্টোবরের প্রথম ছয় দিনে রেমিট্যান্স ৬৩ কোটি ডলার ছবিঃ সংগৃহীত

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ১২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে এ চিত্র পাওয়া গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুসারে হিসাব করলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার।

অন্যদিকে চলতি বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৬৩ কোটি মার্কিন ডলার, টাকার অঙ্কে যা প্রায় ৭ হাজার ৭৪৯ কোটি টাকা। আগের বছরের একই সময়ের চেয়ে এবার প্রবাসী আয় ১৪ দশমিক ১০ শতাংশ বেশি এসেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত মঙ্গলবার দেশে এসেছে ১ হাজার ৬৩৫ কোটি ৯০ লাখ টাকার সমপরিমাণ রেমিট্যান্স। সব মিলিয়ে অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসী আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৬৩ কোটি মার্কিন ডলার।

চলতি অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সপ্রবাহে ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত সব মিলিয়ে দেশে রেমিট্যান্স এসেছে ৯২২ কোটি ১০ লাখ ডলার।

আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১০৮ কোটি ৪০ লাখ ডলার বা ১৩ দশমিক ৩০ শতাংশ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ