১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

​কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

আপলোড সময় : ১০-১০-২০২৬
​কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন সংগৃহীত

 এস.এম লুৎফুর কবির,কক্সবাজার : কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের (ডিস্ট্রিক্ট ডিবেট অ্যাসোসিয়েশন, কক্সবাজার) নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) ১১ সদস্যের উপদেষ্টা পরিষদের অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হয়েছেন কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী সানজিদুল ইসলাম মাহিন, সাধারণ সম্পাদক হয়েছেন কক্সবাজার সরকারি কলেজের ফাহমিদা হাসান হেভা এবং সহসাধারণ সম্পাদক হয়েছেন একই কলেজের এস.এম. লুৎফুর কবির।

মুখপাত্র হিসেবে রয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রোদসী হোসাইন হৃদি। সাংগঠনিক সম্পাদক হয়েছেন কক্সবাজার মহিলা কলেজের সাদিয়া আকতার সাদিয়া।সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার মেডিকেল কলেজের মঈন খান ইরফান এবং কক্সবাজার সরকারি কলেজের আসিফা বিনতে রিমু ও তানভীর উদ্দীন। সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন কক্সবাজার হাশেমিয়া কামিল মাস্টার্স মাদরাসার তাফহীম উদ্দীন মুত্তাকী। দপ্তর সম্পাদক হয়েছেন একই প্রতিষ্ঠানের তানজিদুল ইসলাম আজাদ।কমিটির সদস্য হিসেবে রয়েছেন রামু সরকারি কলেজের তুষার ইমরান আকিব ও মোর্শেদুল হক, কক্সবাজার সিটি কলেজের মোরসালিন ওসামা ও জাকিয়া খানম, কক্সবাজার মহিলা কলেজের তাসনিয়া আমিন মীম এবং বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ফারহানা ইয়াসমিন মুক্তা ও তাসনিয়া বিনতে জীহাদী।সংগঠনটির মডারেটর প্যানেলে রয়েছেন সাবেক বিভাগীয় বিতার্কিক মঈন উদ্দিন রাকিব ও সাবেক জাতীয় বিতার্কিক রাজিন সালেহ।

১১ সদস্যের উপদেষ্টা পরিষদে রয়েছেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম. এম. সিরাজুল ইসলাম, কক্সবাজার সরকারি মহিলা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম মোহাম্মদ তারেক, শব্দায়ন আবৃত্তি একাডেমির পরিচালক জসিম উদ্দিন বকুল, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দীন, কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এমডি শাহীন আব্দুর রহমান চৌধুরী, কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তী, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) প্রশিক্ষণ সমন্বয়কারী মোজাফফর আহম্মেদ, কক্সবাজার সিটি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জেবুননেসা, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক তামান্না নওরিন আজিম, ইউনিয়ন হাসপাতাল কক্সবাজারের চেয়ারম্যান হাসনা হুরাইন চৌধুরী এবং কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসার প্রভাষক মোহাম্মদ হাসান আলী।সংগঠনটির লক্ষ্য কক্সবাজার জেলায় বিতর্কচর্চার প্রসার, যুক্তিনির্ভর চিন্তার বিকাশ, শুদ্ধ ও দায়িত্বশীল মতপ্রকাশের সংস্কৃতি গড়ে তোলা এবং তরুণদের বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা। জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত কমিটি ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছে। পরবর্তী অনুমোদিত কমিটি গঠিত না হওয়া পর্যন্ত বর্তমান কমিটি দায়িত্ব পালন করবে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ