ছবিঃ সংগৃহীত
মো. রুহুল আলম রনি, মৌলভীবাজার: পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার শহরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক জিতু তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় সভাপতি সালাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিমল সিং বাড়াইক। আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে মো. জিতু তালুকদারকে সভাপতি এবং শাহনেওয়াজ চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক মনোনীত করে পাহাড় রক্ষা ও উন্নয়ন সোসাইটি মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন শ. ই. সরকার জবলু, মো. শফিক আহমেদ, মো. মোস্তফা উদ্দীন, বাবু নিরঞ্জন দেব, আব্দুল হাকিম রাজ ও আবুজার বাবলা। সহ-সাধারণ সম্পাদক পদে এমএ কাইয়ুম সুলতান ও মোহাম্মদ রাশেদ, যুগ্ম সম্পাদক পদে প্রনব পাল এবং সহ-যুগ্ম সম্পাদক পদে নাজমুল বারী সোহেল দায়িত্ব পেয়েছেন। এ ছাড়া অর্থ সম্পাদক মো. রুহুল আলম রনি, সাংগঠনিক সম্পাদক মো. রুমান আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিল পারভেজ খান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক বিষ্ণু হাজরা রাজু, শিশু ও নারী বিষয়ক সম্পাদক রুমানা আক্তার শিপা, তথ্য ও গবেষণা সম্পাদক মাহফুজ সাকিল, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ সুমন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে পিন্টু দেবকে মনোনীত করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—সালেহ আহমেদ সেলিম, মো. আল আমিন আহমেদ, মোনায়েম খান, সোহেল আহমেদ, এলিসন সুং, মো. সেলিম চৌধুরী, মোহাম্মদ মনর, জুবেদুর রহমান, মহিউদ্দিন রিপন, শেখ বদরুল ইসলাম রানা, সৈয়দ মোকাম্মেল আলী মুন্না, মো. তাজুদুর রহমান, মো. জৈইন উদ্দিন জনি, শেখ ফয়েজ আলী, শিরিন আক্তার, মো. মাসুম আহমেদ, আবুল কালাম আজাদ, মো. এমদাদ খাঁন, মো. ইমরান খাঁন, আব্দুল মুনিম ও মো. হাবিবুর রহমান নাজমুল।