১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ১১ অক্টোবর ২০২৬

আসিম মুনিরের পরিকল্পনায় কি ভাঙছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১১-১০-২০২৬
আসিম মুনিরের পরিকল্পনায় কি ভাঙছে পাকিস্তান ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের চারটি প্রদেশকে ভেঙে বেশ কয়েকটি প্রশাসনিক অঞ্চলে ভাগ করার পরিকল্পনা করছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর এক প্রতিবেদনে এমন সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী থাকলেও দেশটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সেনাপ্রধান আসিম মুনিরের প্রভাব রয়েছে। তার পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশটির বর্তমান চারটি প্রদেশকে ছোট ছোট অঞ্চলে ভাগ করা হতে পারে। প্রতিবেদনে এই সম্ভাব্য পরিকল্পনাকে ক্ষমতা ধরে রাখার কৌশলের সঙ্গে যুক্ত করা হয়েছে।

তবে প্রদেশগুলো ভাগ করার বিষয়ে পাকিস্তান সরকার বা সেনাবাহিনীর আনুষ্ঠানিক ঘোষণা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ পরিকল্পনায় বর্তমান চারটি প্রদেশের পরিবর্তে ১২, ১৫ কিংবা ১৬০টি ছোট প্রদেশ গঠনের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পাকিস্তানের চারটি প্রধান প্রদেশ হলো পাঞ্জাব, সিন্ধু, খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে চলা দীর্ঘস্থায়ী বিদ্রোহ ও সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে চরম সংকটে রয়েছে।

১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকে প্রদেশগুলোর এই কাঠামো অপরিবর্তিত রয়েছে। দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব। সেখানে প্রায় ১২ কোটি ৮০ লাখ মানুষ বাস করেন, যা পাকিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি।

অন্যদিকে সবচেয়ে কম জনসংখ্যার প্রদেশ বেলুচিস্তান। সেখানে প্রায় দেড় কোটি মানুষের বাস এবং দেশের মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ।

দীর্ঘদিন ধরে পাকিস্তানের প্রশাসনিক ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে আসছেন সমর্থকেরা। তাদের মতে, বর্তমান চার প্রদেশের কাঠামোর কারণে দেশটির শাসনব্যবস্থা পরিচালনা কঠিন হয়ে পড়েছে।

প্রশাসনিক অঞ্চলে ভাগ করার পরিকল্পনাটির পক্ষে যুক্তি থাকলেও এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন ছোট প্রদেশগুলো নির্বাচিত প্রধান, প্রাদেশিক বা জেলা পরিষদ কিংবা সরকারের মনোনীত ব্যক্তিদের মাধ্যমে পরিচালিত হতে পারে।

সমালোচকদের আশঙ্কা, এ ব্যবস্থায় প্রশাসনিক ক্ষমতা শেষ পর্যন্ত সেনাপ্রধান আসিম মুনিরের হাতেই কেন্দ্রীভূত হতে পারে। পাকিস্তানের প্রদেশগুলো আয়তনে অনেক বড় হওয়ায় সেগুলো সঠিকভাবে পরিচালনা করা কঠিন বলে মনে করেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ