১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

পর্দায় সিডনির অন্তরঙ্গ দৃশ্য দেখে ঘর ছেড়েছিলেন বাবা-দাদা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১০-২০২৬
পর্দায় সিডনির অন্তরঙ্গ দৃশ্য দেখে ঘর ছেড়েছিলেন বাবা-দাদা ছবিঃ সংগৃহীত

পর্দায় অভিনয়শিল্পীর চরিত্র আর বাস্তব জীবনের পরিচয় এক নয়। কিন্তু প্রিয় মানুষটিকে পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে দেখলে সেই পার্থক্য ভুলে অস্বস্তিতে পড়তে পারেন পরিবারের সদস্যরাও। হলিউড অভিনেত্রী সিডনি সুইনির ক্ষেত্রেও ঘটেছে এমন ঘটনা। ‘ইউফোরিয়া’ সিরিজে তার অন্তরঙ্গ দৃশ্য দেখতে না পেরে একসময় টিভি বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যান তার বাবা ও দাদা। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ইউফোরিয়া’ সিরিজে সিডনির চরিত্রের গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল সম্পর্ক, যৌনতা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও মানসিক টানাপোড়েন। গল্পের প্রয়োজনে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছিল তাকে। তবে সিরিজটি দেখার আগে পরিবারের সবাইকে এসব দৃশ্য সম্পর্কে জানাননি অভিনেত্রী।

২০২৩ সালে এনবিসির ‘সানডে টুডে উইথ উইলি গাইস্ট’ অনুষ্ঠানে নিজের পরিবারের প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন সিডনি। তিনি জানান, তার মা আগে থেকেই সিরিজটির বিষয়বস্তু সম্পর্কে জানতেন। কয়েকবার শুটিং সেটেও গিয়েছিলেন তিনি। মেয়ের চরিত্র ও গল্প নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছিল। তবে বাবাকে এ বিষয়ে কিছু জানাননি সিডনি।

বাবার সঙ্গে কাজ নিয়ে খুব বেশি আলোচনা না হওয়ায় ‘ইউফোরিয়া’ সিরিজে নিজের চরিত্রের বিষয়টি কীভাবে তাকে জানাবেন, তা বুঝতে পারছিলেন না অভিনেত্রী। এর মধ্যেই একদিন তার বাবা-মা ও দাদা একসঙ্গে বসে সিরিজটি দেখতে শুরু করেন। কিন্তু পর্দায় সিডনিকে অন্তরঙ্গ দৃশ্যে দেখার পর বেশিক্ষণ তা দেখতে পারেননি তার বাবা ও দাদা। একপর্যায়ে সিরিজটি বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যান তারা। ঘটনাটি বলতে গিয়ে ওই সাক্ষাৎকারে হেসে ফেলেন অভিনেত্রী।

তবে পরিবারের সবাই যে একই রকম প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, তা নয়। সিডনি জানান, তার দাদি বরং তার কাজের বড় ভক্ত ছিলেন। বিভিন্ন দেশে শুটিংয়ে গেলে অনেক সময় দাদিকেও সঙ্গে নিয়ে যেতেন তিনি। এমনকি কোনো কোনো প্রকল্পে দাদিকে অতিরিক্ত চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেওয়ার চেষ্টাও করতেন।

তবে ‘ইউফোরিয়া’ ঘিরে সিডনির অস্বস্তির কারণ শুধু পরিবারের প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ ছিল না। সিরিজটি জনপ্রিয় হওয়ার পর তার অন্তরঙ্গ দৃশ্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এমনকি এসব ছবির সঙ্গে তার পরিবারের সদস্যদেরও ট্যাগ করা হয়, যা তাকে বিব্রত ও কষ্ট দিয়েছিল।

২০২২ সালে এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন সিডনি। তিনি জানান, সামাজিক মাধ্যমে তার চরিত্রের দৃশ্য ছড়িয়ে পড়ার পাশাপাশি তার ছোট ভাইয়ের অ্যাকাউন্টেও সেসব পোস্টের ট্যাগ পৌঁছে যায়। পরিবারের সদস্যদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হওয়াটা তার কাছে ছিল অসম্মানজনক ও কষ্টদায়ক।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ