১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বনি-কৌশানি

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৩-১০-২০২৬
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন বনি-কৌশানি ছবিঃ সংগৃহীত

টালিউডের জনপ্রিয় তারকা জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ের প্রেমের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে। এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে থাকা এই জুটি বিয়ের আগেই আলাদা হয়ে যাচ্ছেন কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। তবে বিচ্ছেদের জল্পনার মধ্যে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন দুজনেই।

২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে বনি ও কৌশানির পরিচয় ও প্রেমের শুরু। এরপর বাস্তব জীবনের পাশাপাশি পর্দায়ও জুটি হিসেবে দর্শকের নজর কেড়েছেন তারা। সম্প্রতি তাদের আসন্ন সিনেমা ‘বহুরূপী ২’-এর মুক্তিকে ঘিরে বিচ্ছেদের গুঞ্জন আরও আলোচনায় আসে।

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজেদের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েন এই তারকা যুগল। এ সময় কৌশানি বলেন, সব জুটি যে দর্শকের কাছে সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে, এমন নয়। তবে ‘বহুরূপী’ সিনেমায় তাদের জুটি দর্শকের ভালোবাসা পেয়েছে, যা ছবিটির জন্য ইতিবাচক।

অন্যদিকে, বাস্তব জীবন ও পর্দার সম্পর্কের পার্থক্য তুলে ধরেন বনি। অভিনেতা বলেন, বাস্তব জীবনের সঙ্গী আর পর্দার সঙ্গী এক নাও হতে পারেন। শুটিং শেষে দিনের শেষে তাকে কৌশানির কাছেই ফিরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

সম্পর্কের টানাপোড়েন প্রসঙ্গে কৌশানি বলেন, যেকোনো সম্পর্কেই সমস্যা হতে পারে।

কিন্তু তাই বলে সম্পর্ক ভেঙে ফেলতে হবে, এমন নয়।

নিজেদের মধ্যে আলোচনা করেই অনেক সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন তিনি।

বিচ্ছেদের গুঞ্জন নিয়ে পরিবারের সদস্যরাও তাকে প্রশ্ন করেন বলে জানান কৌশানি।

তবে তাদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একান্তই তাদের দুজনের বলে মনে করেন অভিনেত্রী।

এক দশকের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বনি ও কৌশানি।

তাদের বিয়ে নিয়ে দুই পরিবারেরও সম্মতি রয়েছে।

তবে আপাতত বিয়ের চেয়ে নিজেদের অভিনয়জীবন ও আসন্ন সিনেমা নিয়েই বেশি মনোযোগী এই তারকা জুটি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ