১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর জোনে ৩দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১০-২০২৬
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রংপুর জোনে ৩দিনব্যাপী ঋণ আদায় ক্যাম্পের উদ্বোধন ছবিঃ সংগৃহীত

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) রংপুর জোনের ২৭টি শাখায় একযোগে ১২, ১৩ এবং ১৪ অক্টোবর/২৬ ঋণ আদায় মহাক্যাম্প এর উদ্বোধন করা হয়েছে। ১২অক্টোবর/২৬ সোমবার রাকাব রংপুরের তারাগঞ্জ শাখা আয়োজিত উক্ত ঋণ আদায় মহাক্যাম্পের উদ্বোধন ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের রংপুর বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) রহমতুল্লাহ সরকার। বিশেষ অতিথি ছিলেন রাকাব রংপুর জোনের জোনাল ব্যবস্থাপক আলহাজ্ব মাহমুদুল আলম। রাকাব তারাগঞ্জ শাখার ব্যবস্থাপক সাহাবুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রাহক বীর মক্তিযোদ্ধা খতিবর রহমান, নারী উদ্যোক্তা মোছা: এলিজা বেগম এবং তারাগঞ্জ মডেল খামারী রাতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের গ্রাহক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম রহমতুল্লাহ সরকার বলেন, সরকারের বিভিন্ন পুন:অর্থায়ন স্কীম, ও বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ” উপজেলা ভিত্তিক তরুন উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরন সম্পর্কে পরবর্তীতে রাকাব রংপুর জোনেরে জোনাল ব্যবস্থাপক উত্তরবঙ্গ ভিত্তিক ৩০০০ (তিন হাজার) কোটি টাকার পুন:অর্থায়ন, বাংলা কিউআর এবং খেরঅপি ঋন আদায় মামলা নিষ্পত্তি, মামলা দায়ের এবং ব্যাংকের গ্রাহক সেবার মান উন্নয়নে মূল্যবান বক্তব্য রাখেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ