১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

নিরাপত্তা শঙ্কার ম্যাচে রোনালদোর গোল, আল-নাসরের জয়

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৪-১০-২০২৬
নিরাপত্তা শঙ্কার ম্যাচে রোনালদোর গোল, আল-নাসরের জয় ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার শঙ্কা, নিরাপত্তা সতর্কতায় ম্যাচ শুরু হতে এক ঘণ্টা দেরি। তবে, সব বাধা পেরিয়ে মাঠে নেমেই গোল করেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আর এতে উজবেকিস্তানের নেফতচিকে ৩-১ গোলে হারিয়েছে তার দল আল নাসর।

দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ৪১ বছর বয়সী পর্তুগিজ এই তারকা। এই গোলেই ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৮১তে। ঐতিহাসিক এক হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ১৯ গোল দূরে তিনি।

সোমবার (১২ অক্টোবর) রাতে রিয়াদে ম্যাচ শুরুর নির্ধারিত সময়ের মাত্র ১৫ মিনিট আগে নিরাপত্তা সতর্কতা জারি করে সৌদি আরবের সিভিল ডিফেন্স। সাম্প্রতিক দিনগুলোতে ইয়েমেনভিত্তিক হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হয়েছে রিয়াদের বিভিন্ন এলাকা। সেই নিরাপত্তা উদ্বেগ থেকেই পিছিয়ে যায় ম্যাচের কিক-অফ। শেষ পর্যন্ত প্রায় এক ঘণ্টা পর মাঠে গড়ায় খেলা।

মাঠের বাইরের সেই উদ্বেগ অবশ্য আল নাসরের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। ৩৩ মিনিটে অ্যাঞ্জেলোর গোলে এগিয়ে যায় সৌদি ক্লাবটি। এরপর ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

সাদিও মানের বাড়ানো ক্রস রোনালদোর সামনে নামিয়ে দেন আইমান ইয়াহইয়া। সুযোগ পেয়ে নিচু শটে বল জালে জড়ান পর্তুগিজ ফরোয়ার্ড। তার নিখুঁত ফিনিশিংয়ে উচ্ছ্বাসে ভাসে আল নাসর শিবির।

দ্বিতীয়ার্ধের শুরুতে ছয় মিনিটের মাথায় আলিশের ওদিলভের গোলে ব্যবধান কমায় নেফতচি। তবে ৬৫ মিনিটে মোহামেদ সিমাকানকে ফাউল করে লাল কার্ড দেখেন ইকরমজন আলিবায়েভ।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ