ছবিঃ সংগৃহীত
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে নওগাঁয়। জেলার ১১টি উপজেলায় ৮৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে।
শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে নওগাঁয়। জেলার ১১টি উপজেলায় ৮৩৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দিন-রাত ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। অন্যদিকে, উৎসব নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা।
উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে এবার নওগাঁয় সবচেয়ে বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার ৮৩৮টি মণ্ডপের মধ্যে ভারতের সীমান্তঘেঁষা ২৫টি মণ্ডপও রয়েছে। এসব এলাকায় পূজার আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।
পূজামণ্ডপগুলোতে বাঁশ ও খড় দিয়ে প্রতিমার কাঠামো তৈরির পর দেওয়া হচ্ছে মাটির প্রলেপ। মাটি শুকিয়ে গেলে চলছে রং করা, অলংকার পরানো ও সাজসজ্জার কাজ। মৃৎশিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে দেবী দুর্গা, লক্ষ্ণী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমা।