১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

দুই ভাইয়ের অনশনের পর মালিকের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১০-২০২৬
দুই ভাইয়ের অনশনের পর মালিকের নামে মামলা ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ার নরসিংহপুর এলাকার শারমিন গ্রুপের বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মো. জামাল উদ্দিন (৩৯) নামের এক কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ঘটনার দীর্ঘ সময় পরও মামলা না নেওয়ায় থানার মূল ফটকে অনশনে বসেন মৃতের ২ সহোদর। শেষমেশ কারখানা মালিকের নামে বাধ্যহন আশুলিয়া থানার পুলিশ।বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবুল কালাম আজাদ। এর আগে গত বুধবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে আশুলিয়া থানার সামনে অবস্থান করছিলেন জামাল উদ্দিনের পরিবারের সদস্যরা। ঘটনার বিবরণীতে জানা যায় বুধবার সকাল ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুরে অবস্থিত শারমিন গ্রুপ থেকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। দুপুরে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামাল উদ্দিন গাজীপুর সদরের বুরুলিয়া ডুয়েট এলাকার মৃত মো. সেকেন্দার আলীর ছেলে। তিনি শারমিন গ্রুপের ডিভিশন-৩-এর সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত ছিলেন। নিহত ব্যক্তির স্বজনদের দাবি, অফিসিয়াল বা অন্য কোনো আক্রোশের জেরে তাকে হত্যা করে ঘটনাটি ধামাচাপা দিতে নাটক সাজানো হয়েছে। তাদের দেখতে না দিয়েই লাশ মর্গে পাঠিয়ে দিয়েছে পুলিশ। এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। নিহতের বড় ভাই ইস্কান্দার আলী খান বলেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত হত্যা। কারখানা কর্তৃপক্ষ ও ভেতরের লোকজন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। আমরা প্রথমে থানায় মামলা করতে আসলাম। তখন নিলো না। আবার পরে এসে যখন কথা বলি, তখন অজ্ঞাতপরিচয় আসামি দিয়ে মামলা নেবে না। আবার এখন নামসহ মামলা দিতে চাচ্ছি, থানা থেকে নানা অজুহাত দেখানো হচ্ছে। সাত-আটবার অভিযোগ লিখে আনার পরও নিচ্ছে না। থানা থেকে বলছে, নাম ছাড়া মামলা করলে করবেন অথবা কোর্টে গিয়ে মামলা করবেন। তিনি আরও বলেন, আমাদের মতো করে আমরা মামলা করতে না পারলে থানার সামনে থেকে যাব না। প্রয়োজনে সারারাত থানার সামনে থাকব।

স্বজনরা অভিযোগ করে বলেন পরে বারবার অভিযোগ পত্র নিয়ে যাওয়ার পরেও থানা থেকে তা গ্রহন করছে না,পরবর্তীতে সংবাদকর্মীদের উপস্থিতির মধ্যে পুলিশ দুই ভাইকে থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করেছে। আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) মো. আবুল কালাম আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে দুজনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা নেওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ