১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ জামায়াতের

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৬-১০-২০২৬
সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ জামায়াতের ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক স্বজনপ্রীতির অভিযোগ তুলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখা। ডিলারশিপ বণ্টনে যোগ্যতা ও আর্থিক সক্ষমতা উপেক্ষা, এমপিওভুক্ত শিক্ষকসহ বিভিন্ন ব্যক্তিকে নিয়োগ এবং রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুবিধা দেওয়ার অভিযোগ করেছে দলটি। একই সঙ্গে শিক্ষক বদলিতে অর্থ লেনদেন, নেতা-কর্মীদের ওপর হামলা, মহাসড়কে চাঁদাবাজি এবং বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে তারা।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আবু বকর বলেন, কৃষিপ্রধান বাংলাদেশের অর্থনীতিতে সার ডিলার নিয়োগ একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রশাসনিক কার্যক্রম। কিন্তু ঝিনাইদহের বিভিন্ন উপজেলায় ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, ব্যবসায়িক অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা যথাযথভাবে বিবেচনা করা হয়নি বলে তাঁদের অভিযোগ। বরং অবৈধ অর্থ লেনদেন, স্বজনপ্রীতি ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ডিলারশিপ বণ্টন করা হয়েছে। বিসিএস ক্যাডার কর্মকর্তার মা, এমপিওভুক্ত শিক্ষক, শিক্ষার্থী, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আত্মীয়স্বজন এবং গৃহকর্মীদেরও ডিলারশিপ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ