ছবিঃ সংগৃহীত
ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছেন শাই হোপ। কতটা মধুর তা একটা পরিসংখ্যান দিলে স্পষ্ট হবে।
সব সংস্করণ মিলিয়ে সর্বশেষ ৬ ইনিংসের ৪টিতেই সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের ইনিংসগুলো হচ্ছে—১০২*, ৫, ১০২*, ৫২, ১৬২* ও ১০৪ (সর্বশেষ সবার প্রথমে)।
সর্বশেষ সেঞ্চুরিটি বুধবার করেছেন হোপ। ভারতের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে।
হায়দরাবাদে করা ১০২ রানের অপরাজিত ইনিংসে একটা কাকতালীয় ঘটনা ঘটেছে। গতকালের সেঞ্চুরিটি টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয়।
অবাক করার বিষয় হচ্ছে এখন পর্যন্ত যত সেঞ্চুরি করেছেন সব ইনিংসে অপরাজিত আছেন হোপ। ইনিংসের রান ঠিক ১০২।