উখিয়ায় টুপটুপ রেস্টুরেন্টের সহকারী ব্যবস্থাপক জাহিদসহ একদিনে বিভিন্ন মামলায় ১১ আসামি গ্রেপ্তার
সংগৃহীত ছবি
যায়েদুর রহমান, উখিয়া (কক্সবাজার) : কক্সবাজারের উখিয়ায় গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় টুন্টুপ রেস্টুরেন্টের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমনসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। রোববার (১৮ অক্টোবর) উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার চারজন, জিআর সাজা পরোয়ানাভুক্ত দুইজন এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজন রয়েছেন।
নিয়মিত মামলায় গ্রেপ্তার চারজন হলেন-টুষ্টুপ রেস্টুরেন্টের সহকারী ব্যবস্থাপক জাহিদ হোসেন সুমন (২৯), মো. কলি মোল্লা (২৮), মো. জুবায়ের (২৬) ও আবুল কাসেম ওরফে পেটান আলী (৩৯)। পুলিশের তথ্য অনুযায়ী, জাহিদ হোসেন সুমনের স্থায়ী বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায়। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পাটুয়ারটেক মেরিন ড্রাইভ সড়কে অবস্থিত টুপ্টপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
এ ছাড়া জিআর সাজা পরোয়ানায় গ্রেপ্তার হয়েছেন সামছুল হক ওরফে বেলাল (২৬) ও সৈয়দ আহমেদ মনির। তাঁদের মধ্যে সামছুল হক ওরফে বেলালের একটি মামলায় পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অন্য একটি ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। অপরদিকে, সৈয়দ আহমেদ মনিরের দুই বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের সাজা রয়েছে বলে পুলিশের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত পাঁচজন হলেন বশির আহম্মদ (২৮), কাফায়েত উল্লাহ (২৪), কাফায়েত উল্লাহ (৪৩), মো. সাদেক (১৮) ও মো. রফিক (২৪)। তাঁদের মধ্যে দুজনের ২০ দিন এবং তিনজনের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে।
উখিয়া থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন মামলায় গ্রেপ্তার মোট ১১ জনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কমেন্ট বক্স