১৭ নভেম্বর ২০২৬ , ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

মানিকছড়িতে ৬ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১০-২০২৬
মানিকছড়িতে ৬ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া ছবিঃ সংগৃহীত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে দুটি গ্রামীণ সড়ক কার্পেটিং ও যোগ্যাছোলা বাজারে দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ১৭ অক্টোবর শনিবার বিকেলে এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিয়য়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভপতি আবদুল ওয়াদুদ ভুঁইয়া। উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, ৩ কোটি ১৮ লাখ ৭২ হাজার টাকা ব্যয়ে ২ দশমিক ৭৩০ কিলোমিটার একসত্যাপাড়া-বড়বিল সড়ক কার্পেটিং, ৮৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ১ দশমিক ৪৯১ কিলোমিটার যোগ্যাছোলা বাজার-ছদুরখীল সড়ক কার্পেটিং এবং ১ কোটি ৯৭ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে যোগ্যাছোলা বাজারে নির্মিত দ্বিতলবিশিষ্ট গ্রামীণ মার্কেট। তিনটি প্রকল্পে মোট ব্যয় হয়েছে ৫ কোটি ৯৯ লাখ ৭৩ হাজার টাকা।

উদ্বোধন শেষে যোগ্যাছোলা বাজারের ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, তারেক রহমানের সরকার প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি প্রত্যন্ত জনপদে পরিকল্পিতভাবে রাস্তাঘাট, সেতু-কালভার্ট নির্মাণসহ শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ