১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শাহরুখের ছবির প্রস্তাব ফিরিয়ে আফসোস নেহার

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ১৯-১০-২০২৬
শাহরুখের ছবির প্রস্তাব ফিরিয়ে আফসোস নেহার ছবিঃ সংগৃহীত

বলিউডে অনেক সময় বড় কোনো ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পরবর্তী সময়ে আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়। এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী নেহা ধুপিয়া। শাহরুখ খান অভিনীত জনপ্রিয় ছবি ‘চাক দে! ইন্ডিয়া’ এবং ‘অপারেশন সফেদ সাগর’-এ কাজের সুযোগ পেয়েও তা গ্রহণ করেননি তিনি। নিজের সেই সিদ্ধান্ত নিয়ে এখনো আফসোস করেন এই অভিনেত্রী। সম্প্রতি নিজের চ্যাট শো ‘ডাবল ডেট’-এ অতীতের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেন নেহা। তিনি জানান, খেলাধুলাভিত্তিক চলচ্চিত্র এবং সেনাবাহিনীর প্রেক্ষাপটে নির্মিত কোনো ছবিতে অভিনয় করার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। অথচ ঠিক এই দুই ধরনের কাজের প্রস্তাব পেয়েও সেগুলোতে অভিনয় করা হয়নি তাঁর।

২০০৭ সালে মুক্তি পাওয়া পরিচালক শিমিত আমিনের ‘চাক দে! ইন্ডিয়া’ বলিউডের অন্যতম জনপ্রিয় ক্রীড়াভিত্তিক চলচ্চিত্র। এতে ভারতীয় নারী হকি দলের কোচের ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। ছবিটিতে কাজের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন নেহা। একইভাবে নেটফ্লিক্সের আলোচিত প্রকল্প ‘অপারেশন সফেদ সাগর’-এ কাজের প্রস্তাবও গ্রহণ করেননি তিনি।

নিজের সিদ্ধান্তের কথা বলতে গিয়ে আক্ষেপ প্রকাশ করে নেহা বলেন, ‘আমি সবসময় একটি ভালো স্পোর্টস ফিল্ম এবং একটি ভালো ফৌজি ফিল্মে কাজ করতে চেয়েছিলাম।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ