২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

জেলা বিএনপির সাধারণ সম্পাদকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গাইবান্ধায় সংসদ সদস্য মমতাজ আলো দুর্গোৎসব সফর ঘিরে অপপ্রচার

আপলোড সময় : ২১-১০-২০২৬
গাইবান্ধায় সংসদ সদস্য মমতাজ আলো দুর্গোৎসব সফর ঘিরে অপপ্রচার সংগৃহীত ছবি

মো.আসাদুজ্জামান রুবেল, গাইবান্ধা : গাইবান্ধায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলোর দুর্গোৎস সফর ঘিরে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল। তিনি গতকাল মঙ্গলবার রাতে তার নিজ ফেইসবুক এ্যাকাউন্ট থেকে লিখিত বিবৃতির মাধ্যমে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি জানান,গত ১৮ ও ১৯ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গাইবান্ধা জেলায় আগমন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য(এমপি) মমতাজ আলো। তাঁর এই সফরকালে প্রতিটি কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার অংশ হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আমাকে সার্বক্ষণিক তাঁর পাশে থাকতে হয়েছে।সফরকালে সংসদ সদস্য দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিভিন্ন মন্দির পরিদর্শন ও অনুদান প্রদান করেন।​

গত ১৮ অক্টোবর সংসদ সদস্য গাইবান্ধা সার্কিট হাউজে থাকা অবস্থায় দলের অঙ্গ ও সহযোগী সংগঠন,বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং নানা শ্রেণি-পেশার মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।ওই সময় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।সফর চলাকালে নদীভাঙনকবলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীরা কলেজটি জাতীয়করণের দাবি নিয়ে সংসদ সদস্যর সাথে দেখা করতে আসেন।বিবৃতিতে তিনি দাবি করেন,ওই কলেজটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন আমার প্রয়াত পিতা ও সাবেক সংসদ সদস্য রুস্তম আলী মোল্লা এবং আমি নিজেও প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি।​যেহেতু কলেজের শিক্ষক-কর্মচারীরা আমার দীর্ঘদিনের পরিচিত,তাই তাদের বিশেষ অনুরোধে এবং সম্পূর্ণ কাকতালীয়ভাবে সেই শুভেচ্ছা বিনিময়ের মুহূর্তে আমিও উপস্থিত ছিলাম।এদিকে,কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিগত রাজনৈতিক পরিচয়কে (ফুলছড়ি যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক) পুঁজি করে একটি কুচক্রী ও বিএনপি-বিরোধী মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এডিট ও বিকৃত করে সংসদ সদস্য,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং আমার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।এই অসত্য ও বিভ্রান্তিকর অপচেষ্টার মাধ্যমে সাধারণ মানুষকে ভুল বোঝানোর পাঁয়তারা চলছে।​উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।একই সাথে দলের সকল পর্যায়ের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সচেতন দেশবাসীকে এ ধরনের বিভ্রান্তিকর ও সাজানো গুজবে কান না দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ