ছবিঃ সংগৃহীত
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসব উদ্যাপন করে আসছেন। দুর্গোৎসবও আমাদের সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতিফলন। সবাই নির্বিঘ্নে, আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপন করছেন।’
বুধবার (২১ অক্টোবর) দুপুর মেঘুলা ঠাকুরবাড়ি দূর্গা মন্দিরে ঢাকা-১(দোহার- নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক পরিদর্শনকালে এসব কথা বলেন খন্দকার আবু আশফাক।
এ সময় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান সাংসদ খন্দকার আবু আশফাক। এরপর সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, বেথুয়া সার্বজনীন দুর্গা মন্দির,গোড়াবণ ঢালী বাড়ি দুর্গা মন্দির, মুকসুদপুর সার্বজনীন দুর্গা মন্দির,নারিশা দুর্গা মন্দির, মেঘুলা দাসপাড়া দুর্গা মন্দির, মালিকান্দা দুর্গা মন্দির, লটাখোলা বিলের পার সার্বজনীন দুর্গা মন্দির, রাইপাড়া মিস্ত্রিপাড়া সার্বজনীন দূর্গা মন্দির,রায়পাড়া গোস্বামী বাড়ি সার্বজনীন দুর্গা মন্দির,পালমগঞ্জ অকালরোধন সার্বজনীন দুর্গা মন্দির, ইকরাশি পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, আউলিয়াবাদ সার্বজনীন দুর্গা মন্দির, আউলিয়াবাদ পঞ্চায়েত সর্বজনীন দুর্গমন্দির, কার্তিক মধ্যপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, কার্তিকপুর পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির,শ্রীকৃষ্ণপুর শিবচরণ সন্ন্যাসীর আঙ্গিনা, শ্রীকৃষ্ণপুর সার্বজনীন দুর্গা মন্দির, কার্তিকপুর সার্বজনীন দুর্গা মন্দির, দক্ষিণ বারহা সার্বজনীন দুর্গা মন্দিরসহ মোট ৪৪ টি দুর্গামন্দির পরিদর্শন করেন। এ সময়ে উপস্থিতি ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভুমি নওশীনা আরিফ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মনিরুল আলম জীবন বেপারী, সহ- সভাপতি মো.হান্ওনান বেপারী, সাংগঠনিক সম্পাদক আছির উদ্দিন বাচ্চু খান,ঢাকা জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বেপারি, উপজেলা মৎস্য দলের সভাপতি রমজান হোসেন মোল্লা, উপজেলার বিএনপির নেতৃবৃন্দগন।