২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

পটিয়া থেকে লুণ্ঠিত আরও সাড়ে ৭ টন চিনি উদ্ধার

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৪-১০-২০২৬
পটিয়া থেকে লুণ্ঠিত আরও সাড়ে ৭ টন চিনি উদ্ধার ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের পটিয়া থেকে চিনি ভর্তি কাভার্ডভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ সময় কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকা থেকে লুণ্ঠিত আরও সাড়ে ৭ টন চিনি উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে লুণ্ঠিত ১৫ টন চিনির মধ্যে ১৪ দশমিক ২ টন বা ২৮৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) ভোররাতে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নোনাছড়ি এলাকার একটি বন্ধ টেইলার্সের দোকান থেকে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। এর আগে, বুধবার দিবাগত রাতে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর বাজারের একটি গোডাউন থেকে একই ঘটনায় লুণ্ঠিত আরও ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় চিনির মালিক মোহাম্মদ সিরাজুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার পটিয়া থানায় মামলা করেছেন। মামলায় কাভার্ডভ্যানের চালক মো. আলমগীর ও আজিজনগর বাজারের মুদি দোকানি মো. রাহাত উদ্দিন জুয়েলকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। শুক্রবার সকালে গ্রেপ্তার আলমগীরকে আদালতে পাঠানো হয়। পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে হারবাংয়ের নোনাছড়ি এলাকার একটি বন্ধ দোকানে অভিযান চালিয়ে ১৫০ বস্তা চিনি উদ্ধার করা হয়। দোকানটির মালিক রাসেল। তিনি আজিজনগর বাজারের মুদি দোকানি জুয়েলের ভাই। এর আগে জুয়েলের গোডাউন থেকে ১৩৪ বস্তা চিনি উদ্ধার করা হয়েছিল। তদন্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, লুণ্ঠিত ৩০০ বস্তা চিনির মধ্যে এ পর্যন্ত ২৮৪ বস্তা উদ্ধার হয়েছে। চিনির মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। মামলায় কাভার্ডভ্যান চালক আলমগীর ও ব্যবসায়ী জুয়েলকে আসামি করা হয়েছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ