২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

কাশিমপুরে গার্মেন্টসের গুদামে আগুন

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৫-১০-২০২৬
কাশিমপুরে গার্মেন্টসের গুদামে আগুন ছবিঃ সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সোয়া ১০টার দিকে কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় গুদামটিতে আগুন লাগে। খবর পেয়ে সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। প্রথমে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।

কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। গুদামের ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ অক্টোবর বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর তিন দিন আগে টঙ্গীর বেক্সিমকো রোডে ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ