২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

ফিলিপাইনে দুই সামরিক বিমানের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৫-১০-২০২৬
ফিলিপাইনে দুই সামরিক বিমানের সংঘর্ষে নিহত ৪ ছবিঃ সংগৃহীত

ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এসএফ-২৬০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমান দুটি ঘাঁটির ভেতরেই বিধ্বস্ত হয়।

ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, সংঘর্ষের পর বিমান দুটি বিমানঘাঁটির সীমানার মধ্যে বিধ্বস্ত হয়। এতে চার পাইলটের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় অন্য কেউ হতাহত হননি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির বিমান বাহিনী। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএফ-২৬০ মডেলের সব সামরিক বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব বিমানের নিরাপত্তা ও কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করা হবে।

এর আগে গত মে মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণের সময় একই মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায়ও দুই পাইলট নিহত হন। পরপর এ ধরনের দুর্ঘটনায় সামরিক প্রশিক্ষণ বিমানের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ