২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

​নাটোরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ

আপলোড সময় : ২৬-১০-২০২৬
​নাটোরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে সমাবেশ সংগৃহীত ছবি

আফরোজা ইয়াসমিন, নাটোর : নাটোরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত। গতকাল ২৬ অক্টোবর বিকেলে নিডা সোসাইটি দিঘাপতিয়া নাটোর   চত্বরে নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটির সার্বিক পরিচালনায়,  নিডা সোসাইটি , লাসটার , সাথী , আসুস, কসমস এদের আয়োজনে , এ এল আর ডি'র সহযোগিতায় ,অনির্বাণ নির্বাহী পরিচালক প্রভাতী রানী বসাক এর সভাপতিত্বে গ্রামীণ নারীর শক্তি, সাম্যের অগ্রগতি টেকসই উন্নয়নের জন্য নারী ও পুরুষের সম -অধিকার নিশ্চিত করি আন্তর্জাতিক গ্রামের নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সমাবেশ করা হয়েছে। 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা কৃষিবিদ খন্দকার ফরিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সমাজসেবা অফিসার মোঃ পিয়ারুল ইসলাম।

সমাবেশে বক্তব্য রাখেন নিডা সোসাইটি প্রোগ্রাম অফিসার মোঃ জিল্লুর রহমান ,সাথী নির্বাহী পরিচালক শিবলী সাদিক, আদিবাসী নরেশ উড়াও, লাশটার মোঃ জিল্লুর রহমান, গ্রামীণ নারী কৃষক আমেনা গ্রামীণ নারী কৃষক সালেহা বেগম, ও গ্রামীণ নারী কৃষক রূপালী বেগম সহ আরো অনেকেই । বক্তাগণেরা বলেন আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন উপলক্ষে আমাদের মায়েরা ও বোনেরা কেবল সংসারে রান্নাবান্না আর সন্তান  লালন পালন  করে না তারা বিজ সংরক্ষণ করেন  জীববৈচিত্র রক্ষা করেন পানি ব্যবস্থাপনা  সামলান এবং কৃষি ও উৎপাদনে বিরাট ভূমিকা রাখেন। 

মাঠে  ও বাড়ির আঙ্গিনাতে ফসল ফলানো থেকে শুরু করে গম গোমাহিষের  যত্ন সবকিছুতেই রয়েছে গ্রামীণ নারীর হাতের ছোঁয়া। অথচ দুঃখের বিষয় হলো তাদের এই নিরসল পরিশ্রমের সঠিক মূল্যায়ন ও স্বীকৃতি আমরা আজও পুরোপুরি দিতে পারিনি জমির মালিকানা ন্যায্য মজুরি কিংবা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে গ্রামীণ নারীরা এখনো অনেক পিছিয়ে আছেন এবং বৈষম্যের শিকার হন । অনুষ্ঠান শেষে গ্রামীণ নারীর কৃষকরা সবজি প্রদর্শনী করেন এবং নারীরা নিজ নিজ বাড়িতে সবজি চাষ করেছেন সেগুলো তুলে নিয়ে আসেন সমাবেশে এবং নিডা সোসাইটি নির্বাহী পরিচালক জাহানারা বিউটি তাদের পুরস্কার এর ব্যবস্থা করেন  অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তাদের হাতে পুরস্কার তুলে দেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ