২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে চার দেশ

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১০-২০২৬
শান্তি ও নিরাপত্তায় সহযোগিতা বাড়াবে চার দেশ ছবিঃ সংগৃহীত

আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা জোরদারে আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে ইরান, পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে চার দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রথম বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই বৈঠকটির আয়োজন করা হয়। এতে অংশ নেওয়া দেশগুলোর প্রতিনিধিরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে আলোচনা চালিয়ে যেতে সম্মত হন।

বৈঠকের আয়োজন করেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। এতে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক প্রতিনিধিদের বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন।

এদিকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে জানা গেছে, চার দেশের এই আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়নি। ওই কর্মকর্তা জানান, যুদ্ধ বন্ধের বিষয়ে ইরানের দাবির প্রতি যুক্তরাষ্ট্র সাড়া না দেওয়া পর্যন্ত তেহরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে না।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ