২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

নতুন চরিত্রের খোঁজে সাদিয়া আয়মান

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ২৮-১০-২০২৬
নতুন চরিত্রের খোঁজে সাদিয়া আয়মান ছবিঃ সংগৃহীত

ছোটপর্দার পরিচিত মুখ সাদিয়া আয়মান। তবে সাম্প্রতিক সময়ে টেলিভিশন নাটকে তাঁর উপস্থিতি কিছুটা কমেছে। এর পেছনে একই ধরনের চরিত্রে অভিনয়ের একঘেয়েমি এবং পছন্দসই গল্পের অভাবকে দায়ী করেছেন এই অভিনেত্রী। এখন ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের পাশাপাশি বড়পর্দা ও ওয়েব প্ল্যাটফর্মের কাজেও মনোযোগ দিতে চান তিনি। সম্প্রতি এক ঘরোয়া আড্ডায় নিজের অভিনয়জীবন, ব্যক্তিগত অগ্রাধিকার ও জীবনদর্শন নিয়ে কথা বলেন সাদিয়া। টেলিভিশন নাটক, ওটিটি ও সিনেমায় একসঙ্গে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ইতোমধ্যে নাটকে কাজের সংখ্যা কমিয়ে দিয়েছেন। কারণ, বর্তমানে নাটকের গল্পগুলো তাঁর খুব একটা ভালো লাগছে না। নিজের মনের মতো চিত্রনাট্যও খুব বেশি পাচ্ছেন না।

সাদিয়া বলেন, একটা সময় চিত্রনাট্য এত ভালো লাগত যে কোনটিতে কাজ করবেন, তা বেছে নিতে দ্বিধায় পড়তে হতো। কিন্তু এখন হাতে আসা গল্পগুলো তাঁকে আগের মতো আকৃষ্ট করে না। একই ধরনের চরিত্রের পুনরাবৃত্তি ও একঘেয়েমি এড়াতেই নাটকে কাজ কমিয়েছেন তিনি।

এই অভিনেত্রীর মতে, একজন শিল্পীর জন্য একই ধরনের চরিত্রে সীমাবদ্ধ না থেকে ভিন্ন ও চ্যালেঞ্জিং ভূমিকায় নিজেকে তুলে ধরা জরুরি। দর্শকদের নতুন কিছু উপহার দেওয়ার আগ্রহ থেকেই এখন বড়পর্দা, ওয়েব প্ল্যাটফর্ম ও ভিন্নধর্মী প্রকল্পের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। নিজের স্বভাব ও জীবনদর্শন নিয়েও খোলামেলা কথা বলেন সাদিয়া। তাঁর ভাষায়, তিনি সব সময় সরাসরি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

জীবনের জটিলতা এড়িয়ে সহজ ও স্বতঃস্ফূর্তভাবে চলতেই পছন্দ করেন এই অভিনেত্রী।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ