২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ২৯-১০-২০২৬
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ৩ ছবিঃ সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত ও ১৪ জন আহত হয়েছেন।

বুধবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৈরাগীগঞ্জে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে খান পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ