ছবিঃ সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠেছে। যুদ্ধবিরতি নিয়ে কাতারের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রস্তাবটি গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে পরমাণু কর্মসূচির বিষয়ে কোনো ছাড় না দেওয়ার অবস্থানও পুনর্ব্যক্ত করেছে দেশটি।
বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এসব তথ্য জানান। এর আগে রোববার ইরানের আলোচকদের কাছে যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি খসড়া চুক্তি তুলে দেয় কাতার। আট মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটানোই ছিল প্রস্তাবটির উদ্দেশ্য।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে।