৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরকে হারিয়ে শেষ আটে বাংলাদেশের কিশোররা

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ৩০-১০-২০২৬
সিঙ্গাপুরকে হারিয়ে শেষ আটে বাংলাদেশের কিশোররা ছবিঃ সংগৃহীত

ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। শেষ ষোলোর লড়াইয়ে সিঙ্গাপুরকে টাইব্রেকারে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। আগামীকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোর মুখোমুখি হবে বাংলাদেশ।

আজারবাইজানের রাজধানী বাকুতে বাংলাদেশ সময় সন্ধ্যায় অনুষ্ঠিত ম্যাচের নির্ধারিত ৪০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র হয়। ম্যাচের ১২তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে। সেখানে সিঙ্গাপুরকে ৪-৩ গোলে হারিয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে শেষ বত্রিশের লড়াইয়েও টাইব্রেকারে জয় পেয়েছিল বাংলাদেশের কিশোর ফুটবলাররা। সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জেতে তারা। ওই ম্যাচেও বাংলাদেশের একমাত্র গোলদাতা ছিলেন রাতুল।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ