৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এক বছরের চুক্তিতে গ্রেড-২ পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু

নিজস্ব প্রতিবেদক
আপলোড সময় : ৩১-১০-২০২৬
এক বছরের চুক্তিতে গ্রেড-২ পদমর্যাদায় শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু ছবিঃ সংগৃহীত

গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের চুক্তিতে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন চৌধুরী মাজহার আলী (শিবা শানু)।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা গত ২৮ অক্টোবর এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারায় এ নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত হলো, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ছাড়তে হবে চৌধুরী মাজহার আলীকে।

যোগদানের দিন থেকে পরের এক বছর তিনি এ দায়িত্বে থাকবেন। নিয়োগের অন্য শর্তগুলো ঠিক হবে চুক্তিপত্রের মাধ্যমে।

দেশের অসচ্ছল, অসুস্থ ও অসহায় শিল্পীদের কল্যাণে কাজ করতে বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করা হয়। শিল্পীদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের কল্যাণে সহায়তা দেওয়া ট্রাস্টের অন্যতম লক্ষ্য।

নতুন ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব নেওয়ায় ট্রাস্টের কার্যক্রমে আরও গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ