০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রবিবার, ০১ নভেম্বর ২০২৬

লিয়ঁতে ইন্টারপোলের জীবাণু নিরাপত্তা সম্মেলন, যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০১-১১-২০২৬
লিয়ঁতে ইন্টারপোলের জীবাণু নিরাপত্তা সম্মেলন, যোগ দিতে ঢাকা ছাড়লেন আইজিপি ছবিঃ সংগৃহীত

২য় ইন্টারপোল গ্লোবাল বায়োসিকিউরিটি কনফারেন্সে অংশ নিতে আজ সকালে ফ্রান্সের পথে ঢাকা ছেড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ইন্টারপোলের বায়োটেররিজম প্রিভেনশন ইউনিটের উদ্যোগে ফ্রান্সের লিয়ঁতে সংস্থাটির সদর দপ্তরে আগামী ৩-৫ নভেম্বর সম্মেলনটি হবে। সম্মেলন শেষ করে আগামী ৭ নভেম্বর দেশে ফিরবেন আইজিপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দিনের এ আয়োজনে অংশ নেবে বিশ্বের বিভিন্ন অঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সহযোগী সংস্থা; থাকবেন জীবাণু নিরাপত্তা বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরাও।

বর্তমান ও ভবিষ্যতের বায়োসিকিউরিটি হুমকির পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি সম্ভাব্য হুমকি মোকাবিলায় বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার উপায় নিয়ে সম্মেলনে আলোচনা হবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ