০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে সুপেয় পানির সংকট নিরসনে নলকূপ স্থাপন

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০২-১১-২০২৬
সোনারগাঁয়ে সুপেয় পানির সংকট নিরসনে নলকূপ স্থাপন ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়া পাড়া নতুনগ্রাম এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে নতুন নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) এ কাজের উদ্বোধন করা হয়। নলকূপটি স্থাপন করা হলে এলাকার বেশ কয়েকটি পরিবার দীর্ঘদিনের পানির সংকট থেকে মুক্তি পাবে বলে আশা করছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবের এক শেখের আর্থিক অনুদানে এবং বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সার্বিক সহযোগিতায় নলকূপটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এর স্থাপনকাজ চলছে।

রোববার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, যুবদল নেতা সোহাগ ভূঁইয়া এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সাতভাইয়া পাড়া নতুনগ্রাম এলাকার মানুষ সুপেয় পানির সংকটে ভুগছিলেন। নতুন নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়ায় তাঁদের মধ্যে স্বস্তি ফিরেছে। কাজ শেষ হলে এলাকার বেশ কয়েকটি পরিবার সহজেই নিরাপদ পানির সুবিধা পাবে।

এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের আশা, দ্রুত নলকূপ স্থাপনের কাজ শেষ হলে দীর্ঘদিনের পানির কষ্ট অনেকটাই কমে আসবে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ