০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

নূরের ক্যারিয়ারসেরা ৫ উইকেট, জিম্বাবুয়েকে চতুর্থবার হোয়াইটওয়াশ করল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক
আপলোড সময় : ০২-১১-২০২৬
নূরের ক্যারিয়ারসেরা ৫ উইকেট, জিম্বাবুয়েকে চতুর্থবার হোয়াইটওয়াশ করল আফগানিস্তান ছবিঃ সংগৃহীত

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে আবারও হোয়াইটওয়াশ করেছে আফগানিস্তান; এ নিয়ে চতুর্থবারের মতো এমন ফল হলো।

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় আফগানরা। এর আগে প্রথম দুই ম্যাচে তারা জিতেছিল যথাক্রমে ৩৭ ও ১৯ রানে।

২০২১, ২০২২ ও ২০২৫ সালেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান।

শারজাহতে শেষ টি-টোয়েন্টিতে টস হেরে আগে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। আফগান স্পিনার নূর আহমাদের ঘূর্ণির সামনে ৭৯ রানেই গুটিয়ে যায় দলটি, খেলতে পারে ১৪.৩ ওভার।

৩.৩ ওভার বল করে ১৩ রানে ৫ উইকেট তুলে নেন নূর, যার ৩টিই আসে জিম্বাবুয়ের ইনিংসের ১১তম ওভারে। ৩০ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই প্রথম ইনিংসে ৫ উইকেট পেলেন তিনি, যা তাঁর ক্যারিয়ারসেরা বোলিং।

জিম্বাবুয়ের মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের রান ছুঁতে পেরেছেন—রায়ান বার্ল সর্বোচ্চ ৩০ এবং ওয়েসলি মাধভেরে ১০ রান করেন। অতিরিক্ত খাত থেকে আসে ১২ রান।

জবাবে ৮.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে। দলের হয়ে ওপেনার ইব্রাহিম জাদরান অপরাজিত ২৫, সেদিকুল্লাহ আতাল ২০ এবং আজমতুল্লাহ ওমারজাই অনবদ্য ১৮ রান করেন।

ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন নূর, আর সিরিজসেরা হয়েছেন ওমারজাই।

টি-টোয়েন্টি সিরিজের পর আগামী ৫ নভেম্বর থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান ও জিম্বাবুয়ে।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ