ছবিঃ সংগৃহীত
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী সব যানবাহনের টোল আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মওকুফ করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ নভেম্বর-২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ঘিরে জনসাধারণের সুবিধার কথা ভেবে এক্সপ্রেসওয়েটি ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি রাখা হবে। অর্থাৎ ওই সময়ের মধ্যে এক্সপ্রেসওয়ে ব্যবহার করলে কোনো যানবাহনকে টোল দিতে হবে না।