ছবিঃ সংগৃহীত
প্রবীণদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপন সুনিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রবীণদের চাহিদা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে একটি আলাদা ‘প্রবীণ সেল’ গঠনসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগমের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল প্রবীণদের জন্য বয়স্ক ভাতা, ৬৫ বছর বা তদূর্ধ্ব নাগরিকদের মেট্রোরেল, ট্রেন ও গণপরিবহনে ৫০ শতাংশ ছাড়, প্রবীণবান্ধব চিকিৎসা সুবিধা প্রদান এবং সার্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড চালুসহ নানা দাবি তুলে ধরেন।
রাষ্ট্রপতি দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন এবং প্রতিনিধিদলকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিনসহ প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।