০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

খোকশাবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন করলেন সদর ইউএনও

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৪-১১-২০২৬
খোকশাবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন করলেন সদর ইউএনও ছবিঃ সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন হয়েছে। ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাঁচিল ও ব্রাহ্মণবয়ড়া উত্তর এলাকায় এ কার্যক্রম চালু করা হয়।

সংশ্লিষ্ট এলাকায় ফ্যামিলি কার্ডের জন্য দরকারি তথ্য সংগ্রহ করবেন তথ্য সংগ্রহকারীরা। আজ বুধবার কার্যক্রমটির উদ্বোধন করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান।

উদ্বোধনী আয়োজনে ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক শেখ মো. এনামুল হক, খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাড. আব্দুল মান্নান, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন মেম্বার এবং সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য শেফালি পারভীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সেখানে উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ