০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলা বন্দরে বাংলাদেশ-চীন এমওইউ, জ্বালানি থেকে মানবসম্পদে বিনিয়োগের সম্ভাবনা যাচাই হবে

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৫-১১-২০২৬
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলা বন্দরে বাংলাদেশ-চীন এমওইউ, জ্বালানি থেকে মানবসম্পদে বিনিয়োগের সম্ভাবনা যাচাই হবে ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আজ সকালে মোংলা বন্দরে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও চীন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য দিয়েছেন। নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে স্মারকে সই করেন বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষের শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং সিআরসিসির সহযোগী প্রতিষ্ঠান চায়না ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং।

অনুষ্ঠানে আরও ছিলেন যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন।

স্মারক অনুযায়ী জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখা হবে, পাশাপাশি বাড়বে সহযোগিতার পরিসর। সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনদের যোগাযোগ গড়ে দেওয়া ও সমন্বয়ে সহায়তার ভার থাকবে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের ওপর।

সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে প্রধানমন্ত্রী মোংলায় পৌঁছান সকাল ৯টা ৫০ মিনিটে।

মোংলায় দু’টি কর্মসূচি সেরে তিনি বাগেরহাট জেলা সদরের মগরায় হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন, তারপর সড়কপথে যাবেন খুলনায়। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী আয়োজনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ