০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনের আহ্বান রাষ্ট্রপতির

বিশেষ প্রতিনিধি
আপলোড সময় : ০৫-১১-২০২৬
সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা ‘প্রবীণ সেল’ গঠনের আহ্বান রাষ্ট্রপতির ছবিঃ সংগৃহীত

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে আলাদা একটি ‘প্রবীণ সেল’ গঠনসহ যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, প্রবীণরা যাতে সুস্থ, নিরাপদ ও মর্যাদার সঙ্গে জীবন কাটাতে পারেন, তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের।

বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি ফেরদৌস আরা বেগমের নেতৃত্বে ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল আজ বঙ্গভবনে সৌজন্য সাক্ষাতে গেলে রাষ্ট্রপতি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে।

সাক্ষাতে প্রতিনিধিদলের পক্ষ থেকে যেসব দাবি তোলা হয়, তার মধ্যে রয়েছে প্রবীণদের জন্য বয়স্ক ভাতা, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের মেট্রোরেল, ট্রেন ও গণপরিবহনে ৫০ শতাংশ ছাড়, প্রবীণবান্ধব চিকিৎসাসেবা এবং সার্বজনীন সিনিয়র সিটিজেন কার্ড প্রভৃতি।

দাবিগুলোর সঙ্গে একাত্মতা জানিয়ে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন সাক্ষাতের সময় সেখানে ছিলেন।



কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ