ছবিঃ সংগৃহীত
গতকাল বুধবার রাত ৮টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর (২৫) নামের ১ যুবক প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সদর উপজেলার রতনপুর এলাকায়।
সবরাজ মিয়ার ছেলে তানভীরের বাড়ি লাখাই উপজেলার বুল্লা এলাকায়। শায়েস্তাগঞ্জে একটি কম্পিউটারের দোকানে চাকরি করতেন তিনি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি নষ্ট কম্পিউটার সারাতে হবিগঞ্জে এসেছিলেন তানভীর। কাজ সেরে মোটরসাইকেলে ফেরার পথে রতনপুরে একটি টমটমকে ওভারটেক করতে গেলে বিরতিহীন পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। মোটরসাইকেলের পেছনে বসে থাকা তানভীর ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বাসসকে ঘটনাটি নিশ্চিত করেছেন।